জাহাজ ঘাট এর পরিচিতি
জাহাজ ঘাট ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে অবস্থিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক খননে একটি চতুর্ভুজাকৃতির কাঠামোর ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে। নদী তীরবর্তী এ কাঠামোর অস্তিত্ব, কাঠামোর প্রকৃতি এবং জনশ্রুতি থেকে ধারণা করা যায় যে, বারোবাজার মুহাম্মাবাদ শহরে সুলতানী যুগে নির্মিত (খ্রিস্টীয় ১৫ শতক) একটি বন্দর ছিল। স্থাপত্যটি নির্মাণে চুন-সুরকি ও ইট ব্যবহার করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক স্থাপত্যটিতে সংস্কার-সংরক্ষণ কাজ করা হয়েছে।