শুকুর মল্লিক ঢিবি (মসজিদ) এর পরিচিতি
শুকুর মল্লিক ঢিবি (মসজিদ) প্রত্নস্থলটি ঝিনাইদহ জেলাধীন কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ৩০০ মিটার দক্ষিণে হাসিলবাগ গ্রামে অবস্থিত। সুলতানী যুগের একগম্বুজ বিশিষ্ট মসজিদ। চারপাশে ৪টি অষ্টকোণাকার মিনার রয়েছে। স্থাপত্যটি নির্মাণে চুন-সুরকি ও ইট ব্যবহার করা হয়েছে। মসজিদটি আনুমানিক খ্রিস্টীয় ১৫ শতকে নির্মিত। এ মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক পুন:নির্মাণ ও সংস্কার-সংরক্ষণ করা হয়েছে।