বিবি চম্পার সমাধি এর পরিচিতি
ছোট কাটরার উত্তর ফটক থেকে কিছু দূরে পূর্ব দিকে সমাধির অবস্থান। বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত সমাধি সৌধের উচ্চতা ২৪ ফুট। প্রবেশের জন্য পশ্চিম দিকে একটি দরজা রয়েছে। দুই পাশে সরু মিনার, উপরে আটকোণাকার ড্রামের উপর একটিমাত্র গম্বুজ।