ঐতিহাসিক স্থান / স্থাপনা

ধানমণ্ডি আবাসিক এলাকার ১৩নং সড়কের (নূতন ৬) প্রাচীন ঈদগাহ (ধানমন্ডি পুরাতন ঈদগাহ)

১৩নং সড়ক (নতুন ৬), ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা

ধানমণ্ডি আবাসিক এলাকার ১৩নং সড়কের (নূতন ৬) প্রাচীন ঈদগাহ (ধানমন্ডি পুরাতন ঈদগাহ) এর পরিচিতি

পাশের সমতল ভূমি থেকে এর উচ্চতা ১.২ মিঃ। চারদিকে উঁচু প্রাচীর ঘেরা প্রত্যেক কোণে একটি করে সরু বুরুজ এবং প্রাচীরগুলেতে কিছু দূর পর পর সারিবদ্ধভাবে খিলান দরজা বিদ্যমান। পশ্চিম দেয়ালের মাঝামাঝি অংশে একটি মিহরাব রয়েছে। মিহরাবের দু'পাশে খাঁজকাটা ধনুকাকৃতির প্যানেল, এর উভয় দিকে তিনটি করে ছোট অগভীর মিহরাব। এক সময় কেন্দ্রীয় মিহরাবের উপরে শিলালিপি ছিল যার বিবরণী অনুযায়ী সুবেদার শাহ সুজার দেওয়ান মীর আবুল কাশেম ১৬৪০ খ্রি: ঈদগাহটি নির্মাণ করেন। এ প্রাচীন ঈদগাহটিতে এখনও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।