ভরত ভায়না এর পরিচিতি
যশোর জেলার কেশবপুর উপজেলার ভরত ভায়না গ্রামে বুড়িভদ্রা নদীর প্রায় ৩০০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে ভরত ভায়না বৌদ্ধ মন্দির অবস্থিত। প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক কাশিনাথ দীক্ষিত ভরত ভায়না ঢিবি এবং সংলগ্ন এলাকায় প্রাথমিক জরিপ কাজ পরিচালনা করেন ১৯২২-২৩ সালে। এ প্রত্নস্থানে পরবর্তী সময়ে ১৯৮৪-৮৫ থেকে পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননে উন্মোচিত স্থাপত্য কাঠামোর গাঠনিক ও বিবর্তনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এটিকে বৌদ্ধ মন্দির বলে ধারণা করেন প্রত্নতাত্ত্বিকগণ। ক্রুশাকৃতির এ মন্দির খ্রি. ৭ শতকের পরে ভারতীয় মন্দির স্থাপত্যের বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হয়। এ মন্দিরের ভূমি নকশা সোমপুর মহাবিহার, শালবন বিহার, বিক্রমশীলা মহাবিহারের কেন্দ্রীয় মন্দিরের অনুরূপ।