রণ-ভাওয়াল কাছারি (মশাখালী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন) এর পরিচিতি
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার 'রণ-ভাওয়াল কাছারি (মশাখালী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন প্রাচীন ভবন)'টি বৃটিশ আমলে নির্মিত। ভবনটির আয়তন বাইরের দিকে পূর্ব-পশ্চিম ১৪.৩০ মিটার, উত্তর-দক্ষিণ ৮.১৫ মিটার। ভবনটির দেয়াল নির্মাণে ইট, চুন, সুরকি এবং ছাদে কাঠের কড়িবর্গা ব্যবহার করা হয়েছে। বারান্দার পেডিমেন্টে ইংরেজিতে 'Bhawal Rajkachari 1930-Dehimashakhali_1336' উৎকীর্ণ রয়েছে।