মথুরাপুর দেউল এর পরিচিতি
মথুরাপুর দেউল নির্মাণের সময় এবং নির্মাতা সম্পর্কে তথ্য সমসাময়িক কালের ইতিহাস থেকে জানা যায় না। কোদলা মঠের ন্যায় মথুরাপুর মন্দিরও একটি মঠ এবং এর নির্মাণকাল ১৬ শতক বলে মনে করেন কে. এন দিক্ষিত। দিনেশ চন্দ্র সেন এর মতে, এ বিশাল উঁচু মন্দির নির্মাণ করেন সংগ্রাম সিংহ। এ সংগ্রাম সিংহ মোগল রাজকীয় সেনা বাহিনীর একজন ক্ষত্রিয় সেনাপতি ছিলেন। মন্দিরটির উঁচু শিখর ধরনের সাথে বাগেরহাট জেলার কোদলা মঠের মিল রয়েছে। মন্দিরের বহিঃদেয়াল গাত্রে খাঁজকাটা ইটের নকশা এবং ছোট ছোট পোড়ামাটির ফলকচিত্র প্রত্নস্থানটির বিশেষ আকর্ষণ। ফলকচিত্রের নকশায় রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং দৈনন্দিন চিত্র চিত্রায়িত করা হয়েছে।