যাত্রা মুনির মঠ এর পরিচিতি
স্থানীয়ভাবে তুলাতুলী মঠ হিসেবে পরিচিত এ স্থাপনাটি ১৭৭০ খ্রি. যাত্রা মুনি মজুমদার নামে জনৈক ধনাঢ্য ব্যক্তি নির্মাণ করেন। মঠটি অষ্টকোণাকৃতির। উঁচু মঠটি একটি নির্দিষ্ট উচ্চতার পর থেকে ক্রমশ সরু হয়ে ধাপে ধাপে ঊর্ধ্বে উঠে গিয়েছে। মঠের দেয়ালগুলো বিভিন্ন জ্যামিতিক প্যানেল নকশা ও লতাপাতার অলংকরণ দ্বারা সুসজ্জিত।