ভোজ রাজার প্রাসাদ (ভোজ বিহার) এর পরিচিতি
এটি আনন্দ বিহারের প্রায় আধা কিমি দক্ষিণে কুটিলা মুড়ার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক খননে ভোজ রাজার প্রাসাদ প্রত্নস্থলটিতে বর্গাকার একটি বিহারের কাঠামোর ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে। এর সাধারণ বিন্যাস ভবদেব নির্মিত শালবন বিহারের অনুরূপ। এ বিহারে মোট ১২২২টি ভিক্ষু কক্ষ রয়েছে। খননে উন্মোচিত স্থাপত্যিক বৈশিষ্ট্য, শিল্পকর্ম ও প্রাপ্ত প্রত্নবস্তুগুলোর বিবেচনায় ভোজ রাজার প্রাসাদ (ভোজ বিহার)-এর নির্মাণকাল খ্রিস্টীয় ৮ম থেকে ১২শ শতক ধারণা করা হয়।