হযরত শাহ দেওয়ান ফয়জুল্লাহ (রহ.) এর নির্মিত নিদর্শন এর পরিচিতি
আনুমানিক ৩০০-৩৫০ বছর আগে হযরত শাহ দেওয়ান ফয়জুল্লাহ (রহ.) কর্তৃক স্থাপনাগুলো নির্মিত হয়। দু'টি ছোট আকারের মসজিদ, মাজার, একটি পুকুর ও একটি দিঘি কালের সাক্ষী হয়ে আছে। এক গম্বুজ বিশিষ্ট মসজিদ দু'টির একটি পুরুষের জন্য এবং অপরটি মহিলাদের জন্য নির্মিত বলে জনশ্রুতি রয়েছে।