ঐতিহাসিক স্থান / স্থাপনা

কুসুম্বা মসজিদ

মান্দা, নওগাঁ

কুসুম্বা মসজিদ এর পরিচিতি

আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত এ মসজিদের ছাদ ছয়টি গম্বুজ দ্বারা আচ্ছাদিত। প্রতি কোণে রয়েছে একটি করে অষ্টকোণিক বুরুজ। এর প্রতিটি খিলান- দরজা এবং মেহরাবের মুখ খাঁজ কাটা। এ মসজিদে লাগানো একটি শিলালিপি থেকে জানা যায় যে, মসজিদটি সুলতান গিয়াসউদ্দীন বাহাদুর শাহের শাসনামলে জনৈক সোলায়মান কর্তৃক ১৫৫৮ খ্রীষ্টাব্দে নির্মিত হয়েছিল। এ মসজিদের পূর্বদিকে একটি উত্তর-দক্ষিণে লম্বা দিঘি রয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।