আলওয়াল মসজিদ এর পরিচিতি
গৌড়ের সুলতান রোকন উদ্দিন বারবক শাহ্ (১৪৫৫-১৪৭৬ খ্রি.) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে ৮৭৮ হিজরীতে (১৪৭৩-৭৪ খ্রি.) মসজিদটি নির্মাণ ও একটি দিঘী খনন করেন। স্থানীয়ভাবে পুরাতন মসজিদটি ভেঙ্গে বর্তমানে একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। তথাপিও মসজিদ দেয়ালে এখনও শোভা পাচ্ছে ৮৭৮ হিজরী (১৪৭৩ ইংরেজী) উল্লিখিত ঐতিহাসিক একটি শিলালিপি।