অযোধ্যা মঠ (কোদলা মঠ) এর পরিচিতি
রেখা টাইপ এবং শিখরা স্টাইলে নির্মিত অপরূপ পোড়ামাটির ফলক শোভিত ও কারুকাজ সমৃদ্ধ এ অনিন্দ্য সুন্দর মঠটি ষাটগম্বুজ মসজিদ থেকে ৮ কি.মি. দূরে বাগেরহাট জেলার অযোধ্যা গ্রামে অবস্থিত। স্থানীয়ভাবে এ মঠটি কোদলা মঠ নামে পরিচিত। বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত এ মঠটির উচ্চতা ১৮.২৯ মি.। মঠটির সুউচ্চ শিখর ও দেয়াল গাত্রে অসংখ্য পোড়ামাটির লতা-পাতা-ফুলের অলংকরণে সজ্জিত। জনশ্রুতি রয়েছে, রাজা প্রতাপাদিত্যের সভাসদ গৃহের পন্ডিত অবিলম্ব স্বরস্বতীর স্মৃতির উদ্দেশ্যে মঠটি খ্রিস্টীয় ১৬ শতকের প্রথমদিকে নির্মিত হয়।