ঐতিহাসিক স্থান / স্থাপনা

পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর মহাবিহার)

বদলগাছী, নওগাঁ

পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর মহাবিহার) এর পরিচিতি

পাহাড়পুর মহাবিহার নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধবিহার। এখানে কিছুসংখ্যক পোড়ামাটির সীল ও সীলিং পাওয়া গেছে যেগুলোতে এর প্রকৃত নাম সোমপুর (চাঁদের পাহাড়) মহাবিহার (বিশালাকার বিহারস্থাপত্য) হিসেবে উল্লেখ করা হয়েছে। এর নির্মাতা রাজা ধর্মপাল (খ্রীঃ ৭৮১-৮২১)। তিনি ৫০টি বিহার নির্মাণ করেন বলে জানা যায়। সোমপুর মহাবিহার ধর্মাচরণ, শিক্ষা, জ্যোতির্বিদ্যাসহ শিল্পকলা, সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের নানাবিধ শাখার গবেষণা ও চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সমাদৃত ছিল। শীলভদ্র, অতীশ দীপঙ্কর-এর মতো বৌদ্ধপণ্ডিতগণ এখানে শিক্ষাদানে অংশ নিয়েছিলেন। প্রধান বিহারটি আয়তাকার একটি খোলা চত্বরের মধ্যখানে যার চারবাহুতে ১৭৭টি ভিক্ষুকক্ষ রয়েছে। বিহার ছাড়াও নিবেদন স্তুপ, প্রার্থণালয়, কূপ ও আনুষঙ্গিক স্থাপনা পাওয়া গেছে এখানে। হিমালয় অধ্যুষিত অঞ্চলের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারস্থাপত্য। ১৯৮৫ সাল হতে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।