ঐতিহাসিক স্থান / স্থাপনা

ইদ্রাকপুর দুর্গ

মুন্সিগঞ্জ সদর

ইদ্রাকপুর দুর্গ এর পরিচিতি

সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলার মুঘল সুবেদার মীরজুমলা ১৬৬০ খ্রিস্টাব্দে ইদ্রাকপুর দুর্গ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। বাংলার প্রধান নদীগুলোতে মগ, পর্তুগিজ, হার্মাদ জলদস্যুদের দমন ও গতিবিধি লক্ষ্য রাখার উদ্দেশ্যে ইছামতি নদীর তীরে এ জলদুর্গ নির্মিত। দুর্গটি আয়তাকার ভূমি নকশায় তৈরী এবং উত্তর-দক্ষিণে প্রলম্বিত করা হয়। আয়তাকার দুর্গের চার কোণায় ৪টি বুরুজ রয়েছে। দেয়ালগুলোর উপর মারলন নকশা রয়েছে। দুর্গের পূর্ব দেয়ালের মাঝামাঝি পূর্বদিকে বাহিরে উদগত বিশাল উঁচু গোলাকার ড্রাম রয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।