ঘাগরা খান বাড়ি জামে মসজিদ এর পরিচিতি
ঘাঘড়া খান বাড়ি জামে মসজিদটি বর্গাকার পরিকল্পনায় নির্মিত। একগম্বুজ বিশিষ্ট এ মসজিদের প্রতি বাহুর পরিমাণ ৭.৪৬ মিটার। উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত মসজিদটির পূর্ব দেয়ালে ০১টি প্রবেশ পথ রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দেয়ালে ০১টি করে বন্ধ দরজা রয়েছে। মসজিদের চার কোণায় ০৪টি কর্নার টারেট রয়েছে। মসজিদের সম্মুখ দেয়ালে দরজার উপরে ০১টি কালো পাথরের শিলালিপি রয়েছে।