ঐতিহাসিক স্থান / স্থাপনা

দারাস বারী মসজিদ সংলগ্ন মাদ্রাসা ঢিবি

শাহবাজপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

দারাস বারী মসজিদ সংলগ্ন মাদ্রাসা ঢিবি এর পরিচিতি

শিলালিপি হতে জানা যায় যে, ৯০৯ হিজরী (১৫০৩ খ্রিঃ) সনে আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকাল সুলতান কর্তৃক এই মাদ্রাসাটি নির্মিত হয়েছিল। ১৯৭৫ সালে এখানে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করা হয়। খননের ফলে এখানে ১৬৯ ফুট বর্গাকৃতির একটি মাদ্রাসার ধ্বংসাবশেষ অনাবৃত হয়েছে। বাংলাদেশে মুসলমান সুলতানদের এটি একটি অপূর্ব স্থাপত্য নিদর্শন। অনুরূপ কোন নিদর্শন অদ্যাবধি এ দেশে আবিষ্কৃত হয়নি।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।