সিংগার মসজিদ (সিংগাইর মসজিদ) এর পরিচিতি
বাগেরহাট জেলার সদর উপজেলায় ষাটগম্বুজ মসজিদ থেকে ২০০ মিটার দক্ষিণ-পূর্ব কোণে সিংগার (সিংগাইর) মসজিদটি অবস্থিত। খ্রিষ্টীয় ১৫ শতকে বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত হয়। এ এক গম্বুজবিশিষ্ট মসজিদটির চার কোণের চারটি গোলাকার বুরুজ/মিনার মসজিদের কার্ণিস পর্যন্ত উঠানো। ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট শিরোনামে এই মসজিদসহ অন্যান্য স্থাপনাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে অন্তর্ভুক্ত হয়।