বুরুজ ঢিবি এর পরিচিতি
বেতাই নদীর পূর্বে অবস্থিত রোয়াইল বাড়ি দুর্গাভ্যন্তরের উত্তর পশ্চিম কোণে বুরুজ ঢিবি অবস্থিত। পাশের সমতল ভূমি থেকে এ ঢিবির উচ্চতা প্রায় ৭ মিটার। প্রত্নতাত্ত্বিক খননের ফলে আয়তাকার ১টি ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ইমারতের উপরিভাগে ২টি কক্ষের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এ ইমারত কাঠামো ছাড়াও দক্ষিণে প্রাচীর বেষ্টিত বিস্তৃত প্রাঙ্গণ ও অন্যান্য ইমারতের কাঠামোর ধ্বংসাবশেষ আবিস্কৃত হয়।