ধোপের ঢিবি (ঘোপের ঢিবি) এর পরিচিতি
ঘোপের ঢিবি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজার মৌজার গোপিনাথপুর গ্রামে ভৈরব নদীর তীরে অবস্থিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক খননে এ ঢিবিটিতে ১টি কবরস্থানের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। এ ঢিবিটি ইট লুণ্ঠনকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাপ্ত নিদর্শন দেখে এ প্রত্নস্থলটি খ্রিস্টীয় ১৫ শতকের বলে অনুমান করা হয়।