পাঠাগার ঢিবি (মসজিদ) এর পরিচিতি
পাঠাগার মসজিদটি সুলতানী যুগের বৈশিষ্ট্য সম্বলিত এক গম্বুজবিশিষ্ট পোড়ামাটির ইটে নির্মিত আয়তাকার মসজিদ। এ মসজিদটি আনুমানিক খ্রিস্টীয় ১৫ শতকে নির্মিত। এ মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননে উন্মোচিত বর্গাকার মসজিদের ধ্বংসাবশেষ। পরবর্তীতে প্রাচীন স্থাপত্যশৈলীর আদলে মসজিদটি পুন:নির্মাণ করা হয়।