কথিত পাতাল ভেদি রাজার রাজবাড়ী ঢিবি এর পরিচিতি
পাতাল ভেদি রাজার রাজবাড়ী ঢিবিটি আনুমানিক ৬০০-৭৫০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নির্মিত। রাজবাড়ীটির সুড়ঙ্গ পথ, পরিখা এবং দুর্গই হলো নড়াইল জেলার প্রাচীন স্থাপনার আদি নিদর্শন বলে অনুমেয়। কথিত পাতাল ভেদি রাজার রাজবাড়ী অনেক আগেই ধ্বংসপ্রাপ্ত হয়ে বর্তমানে ঢিবি আকারে আছে। একটি ঢিবি, রাজবাড়ীর একটি বেষ্টনী ও দু'টি পুকুর কালের সাক্ষী হিসেবে এখনো টিকে আছে। রাজবাড়ীর স্থাপনায় ব্যবহৃত পাতলা ইট ও চুন-সুরকি মিশ্রণের অস্তিত্ব পাওয়া যায়।