ঐতিহাসিক স্থান / স্থাপনা

বড় দুয়ারী ঢিবি (রোয়াইল বাড়ি দুর্গ)

গ্রাম: রোয়াইল বাড়ি, কেন্দুয়া, নেত্রকোনা

বড় দুয়ারী ঢিবি (রোয়াইল বাড়ি দুর্গ) এর পরিচিতি

রোয়ালবাড়ি দুর্গের অভ্যন্তরে দক্ষিণ-পূর্ব কোণে বড় দুয়ারী ঢিবি (বার দুয়ারি মসজিদ) অবস্থিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রত্নতাত্ত্বিক খননের ফলে ১৫ গম্বুজ বিশিষ্ট বার দুয়ারি নামক মসজিদের ধ্বংসাবশেষ উম্মোচিত হয়। যদিও এ স্থাপনাটির মোট ১১টি দরজা রয়েছে। মসজিদের দেয়ালের প্রশস্ততা ২ মিটার। উত্তর ও দক্ষিণ দেয়ালে ৩ টি করে মোট ৬ টি এবং পূর্ব দেয়ালে ৫ টি প্রবেশপথ রয়েছে। মসজিদের দেয়ালে পোড়ামাটির তৈরী অলংকরণ রয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।