ঐতিহাসিক স্থান / স্থাপনা

তুলসীগঙ্গা নদীর তীরে ছোট্ট ঢিবি

পাঁচবিবি, জয়পুরহাট

তুলসীগঙ্গা নদীর তীরে ছোট্ট ঢিবি এর পরিচিতি

তুলসী গঙ্গা নদীর পূর্ব তীরে যে অসংখ্য প্রাচীন ইমারত ছিল, তার প্রমাণ পাওয়া যায় সেখানে অবস্থিত বেশ কয়েকটি প্রাচীন ঢিবি ও প্রায় ০২ বর্গ কিলোমিটার স্থান জুড়ে স্থানে স্থানে ইট, পাথর ও মৃৎপাত্রের অজস্র ভগ্নাংশের অস্তিত্ব দেখে। নদী তীর থেকে অল্প দূরে অবস্থিত ঢিবিগুলো জঙ্গলাকীর্ণ অবস্থায় রয়েছে। একটি ঢিবির উপর পড়ে আছে ৪ মিটার দীর্ঘ ধূসর বর্ণের এক খন্ড গ্রানাইট পাথর। কোনো ইমারতের 'লিন্টেল' বলে অনুমিত এ প্রস্তর খন্ডে উৎকৃষ্ট কারুশিল্পের নিদর্শন আছে। অন্যান্য ঢিবির উপরেও বড় বড় প্রস্তরখন্ড দেখা যায়।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।