দমদম ঢিবি এর পরিচিতি
দমদম ঢিবিটি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে অবস্থিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক খননে এ ঢিবি থেকে প্রাপ্ত স্থাপত্য কাঠামোগুলো চুন-সুরকি ও ইট দিয়ে নির্মিত। এ ঢিবিটি ইট লুণ্ঠনকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাপ্ত নিদর্শন দেখে এ প্রত্নস্থলটি খ্রিস্টীয় ১৫ শতকের বলে অনুমান করা হয়।