হরিশ চন্দ্রের দীঘি এর পরিচিতি
বিক্রমপুর চন্দ্র ও সেন বংশীয় নৃপতিদের রাজধানী ছিল। হরিশ চন্দ্রের দিঘী এ বিক্রমপুর এলাকায় অবস্থিত। এটি সম্ভবত ১১/১২ শতকে খনন করা হয়েছিল। বিক্রমপুর এলাকার মধ্যে বহু প্রাচীন দিঘী ও পুকুর রয়েছে। হরিশ চন্দ্রের দিঘী আয়তাকার উত্তর দক্ষিণে প্রায় ৩৫০ মিটার লম্বা এবং পূর্ব পশ্চিমে প্রায় ২১০ মিটার প্রশস্ত।