রেজা খোদা মসজিদ এর পরিচিতি
রেজা খোদা মসজিদ বাগেরহাট জেলার সদর উপজেলায় খানজাহান (র.) সমাধি সৌধ থেকে আনুমানিক ৩৫০ মিটার পশ্চিমে অবস্থিত। ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের একমাত্র ছয় গম্বুজবিশিষ্ট মসজিদ। খ্রিষ্টীয় ১৫ শতকে আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত হয়। বর্তমানে ধ্বংসাবশেষ অবস্থায় মিহরাবসহ পশ্চিম দেয়ালের অংশবিশেষ বিদ্যমান। পশ্চিম দেয়ালটিতে পোড়ামাটির ঝুলন্ত শিকল ও লতা-পাতার নক্শা দ্বারা সজ্জিত। ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট শিরোনামে এই মসজিদসহ অন্যান্য স্থাপনাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে অন্তর্ভুক্ত হয়।