ঐতিহাসিক স্থান / স্থাপনা

রবার্ট মোরেল এর কুঠিবাড়ি

পানগুছি নদীর দক্ষিণ তীর, মোরেলগঞ্জ

রবার্ট মোরেল এর কুঠিবাড়ি এর পরিচিতি

রবার্ট মোরেল এর কুঠিবাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর দক্ষিণ তীরে অবস্থিত। কুঠিবাড়িটি ঔপনিবেশিক স্থাপত্যশৈলীতে আয়তাকার ভূমি পরিকল্পনায় চুন-সুরকির গাঁথুনি ও ইট দ্বারা নির্মিত একতলা ইমারত। ইমারতটিতে ছোট বড় মিলিয়ে মোট ০৮টি কক্ষ রয়েছে। পূর্বমুখি ইমারতটির চলাচলের জন্য সামনে ও পিছনে সিঁড়ি রয়েছে। ইমারতের ছাদ নির্মাণে ব্যবহার করা হয়েছে লোহার বীম, টালি ও কাঠের কড়িবর্গা। ভবনটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সম্মুখে দেয়ালে ১০টি ডোরিক কলাম এর ব্যবহার।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।