ঐতিহাসিক স্থান / স্থাপনা

নুনগোলা ঢিবি (মসজিদ)

ফুলবাড়ী, কালিগঞ্জ, ঝিনাইদহ

নুনগোলা ঢিবি (মসজিদ) এর পরিচিতি

নুনগোলা ঢিবি (মসজিদ) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ফুলবাড়িতে অবস্থিত। নুনগোলা দীঘি নামে পরিচিত একটি বড় আয়তাকার পুকুর পাড়ে অবস্থিত ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খননে এক গম্বুজবিশিষ্ট একটি বর্গাকার মসজিদ উন্মোচিত হয়। খননকালে মসজিদের গম্বুজটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত এবং দেয়ালগুলো নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত টিকে ছিল। মসজিদটি আনুমানিক খ্রিস্টীয় ১৫ শতকে নির্মিত। এ মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক পুন:নির্মাণ ও সংস্কার-সংরক্ষণ করা হয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।