জোড়বাংলা ঢিবি (মসজিদ) এর পরিচিতি
জোড়বাংলা ঢিবি প্রত্নস্থানটি প্রত্নতাত্ত্বিক খননের ফলে সুলতানি আমলের এক গম্বুজবিশিষ্ট মসজিদের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। স্থাপত্যটি নির্মাণে চুন সুরকি ও ইট ব্যবহার করা হয়েছে। এ মসজিদটি আনুমানিক খ্রিস্টীয় ১৫ শতকে নির্মিত। পরবর্তীতে প্রাচীন স্থাপত্যশৈলীর আদলে মসজিদটি পুন:নির্মাণ করা হয়।