আদিনা প্রত্ন ঢিবি এর পরিচিতি
বাগেরহাট জেলার সদর উপজেলাস্থ সোনাডাঙ্গা গ্রামে অবস্থিত প্রত্নঢিবিটি মধ্যযুগের দ্বিতীয় বৃহত্তম প্রত্নঢিবি হিসেবে পরিচিত। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে ঢিবির শীর্ষদেশের উচ্চতা প্রায় ২.৫-৩ মিটার। ঢিবির চারপাশে বিক্ষিপ্তভাবে পাথরের পিলার ও বেইজ ক্যাপিটাল ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্নটিবির নীচে ৩৫ গম্বুজ বিশিষ্ট খানজাহানী স্থাপত্যশৈলীতে নির্মিত কোন প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ লুকিয়ে আছে বলে অনেকেরই ধারণা করেন।