শাহ সুজার তাহখানা এর পরিচিতি
শাহ নেয়ামতুল্লাহ ওয়ালীর মাজার সংলগ্ন দক্ষিণ পার্শ্বে সুলতান শাহ সুজা কর্তৃক প্রতিষ্ঠিত দুই তলা ইমারতের ভগ্নাবশেষ মোঘল যুগের আর একটি বিশেষ উল্লেখযোগ্য কীর্তি। এই ইট নির্মিত ইমারতটি তাহখানা নামে প্রসিদ্ধ। এখানে মোট ১৭টি কক্ষ আছে। গৌড়ের প্রাচীন কীর্তি সমূহের মধ্যে এই শ্রেণীর ইমারত একটিই পরিলক্ষিত হয়।