মহিসন্তোষ মসজিদ (ঢিবি) এর পরিচিতি
এই ঢিবিটির দক্ষিণ দিকে ১৯৬৬ সালে বরেন্দ্র গবেষণা পরিষদ কর্তৃক প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করা হয়েছিল। এ খননের ফলে এ স্থানে একটি বহু গম্বুজ বিশিষ্ট মসজিদের ধ্বংসাবশেষ অনাবৃত হয়েছিল যা খনন সমাপ্তির পর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। জানা যায় এখানে দু'টি শিলালিপি পাওয়া গিয়েছিল। শিলালিপির তথ্যসূত্রে পণ্ডিতদের ধারণা, এস্থানে মধ্যযুগীয় রারকাবা টাকশালের ধ্বংসাবশেষ লুকিয়ে আছে।