গলাকাটা দীঘি ঢিবি (মসজিদ) এর পরিচিতি
গলাকাটা দীঘি ঢিবি (মসজিদ) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারবাজার গ্রামে অবস্থিত। ইটের তৈরী আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত মসজিদটি ছয়টি অর্ধবৃত্তাকার গম্বুজ দ্বারা আচ্ছাদিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রত্নতাত্ত্বিক খননে উম্মোচিত হয়েছে। মসজিদটি আনুমানিক খ্রিস্টীয় ১৫ শতকে নির্মিত। এ মসজিদটি পুন:নির্মাণ ও সংস্কার সংরক্ষণ কাজ করা হয়েছে।