ঐতিহাসিক স্থান / স্থাপনা

হলুদবিহার ঢিবি (হলুদ বিহার)

বিলাসবাড়ী, বদলগাছী, নওগাঁ

হলুদবিহার ঢিবি (হলুদ বিহার) এর পরিচিতি

পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে ১৫ কিমি দক্ষিণে হলুদবিহার প্রত্নস্থলটি অবস্থিত। মূলতঃ এখানে একটি মাঝারি আকারের বৌদ্ধ সংঘারাম ও তার পাশে একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ ছিল। বর্তমানে সংঘারামটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। উৎখননের ফলে এখানে একটি উঁচু আয়তাকার পরিকল্পনায় নির্মিত বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে একটি সলিড স্তূপ, তার সামনে মণ্ডপ এবং পূর্বে রয়েছে সংকীর্ণ সিঁড়িপথ। খননে প্রাচীন লিপিযুক্ত পোড়ামাটির সিলিং, ফলক, অলংকারিক ইট ও অন্যান্য প্রত্ননিদর্শন পাওয়া যায়। প্রাপ্ত প্রত্ননিদর্শন বিচারে প্রত্নতত্ত্ববিদগণ হলুদবিহার পাহাড়পুর বৌদ্ধবিহারের সমসাময়িককালে নির্মিত বলে মনে করেন।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।