কমুরা দীঘি ঢিবি (কামার দিঘি মাউন্ড) এর পরিচিতি
এই প্রত্নস্থল ছোট সোনা মসজিদ থেকে ৫ কিমি উত্তর-পূর্ব শাহবাজপুর ইউনিয়নের চাপড় মৌজার জিয়ারপুর গ্রামে অবস্থিত। স্থানীয়ভাবে এটিকে কয়রাদিঘী দরগা নামেও চিহ্নিত করা হয়। প্রত্নস্থলটির দৈর্ঘ্য উত্তর-দক্ষিণে ৪২ মি. এবং পূর্ব-পশ্চিমে ৪০ মি.। এর উচ্চতা ২.৫০ মিটার। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হয়ে সাংস্কৃতিক ঢিবি হিসেবে রয়েছে। তবে প্রত্নতাত্ত্বিক উৎখননের মাধ্যমে সম্পূর্ণ স্থাপত্য কাঠামোটি উন্মোচন করা সম্ভব হবে এবং দর্শক পর্যটকদের সম্মুখে উপস্থাপনযোগ্য করা যাবে।