কাশিয়া বাড়ি ঢিবি (কাশিয়া বাড়ি ধাপ) এর পরিচিতি
কাশিয়া বাড়ি ধাপ তুলসী গঙ্গার পূর্ব তীরে অবস্থিত। এ ঢিবির ব্যাস প্রায় ৭০ মিটার ও উচ্চতা প্রায় ৫ মিটার। বর্তমানে টিকে থাকা এ ঢিবির উপরে প্রচুর প্রাচীন ইট ও মৃৎপাত্রের ভগ্নাংশ ছাড়া ইট নির্মিত প্রশস্ত প্রাচীরের চিহ্ন স্থানে স্থানে দেখা যায়। ঢিবির উপরে আছে কয়েকটি বট ও অশ্বত্থ গাছ। এখানে বিভিন্ন ধরনের পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল বলে স্থানীয় জনসাধারণের নিকট হতে জানা যায়।