আনন্দ রাজার প্রাসাদ (আনন্দ বিহার) এর পরিচিতি
খ্রিস্টীয় ৭ম হতে ৮ম শতক পর্যন্ত দেব বংশের শাসন আমলে তৃতীয় রাজা আনন্দদেব আনন্দ রাজার প্রাসাদ (আনন্দ বিহার) নির্মাণ করেন। এ পর্যন্ত পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এ বিহারের অভ্যন্তরে শালবন বিহারের মত ১টি বিহারের কাঠামোর সন্ধান পাওয়া যায়। এ বিহারটি বর্গাকৃতির, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৯৮ মিটার করে। প্রতিটি বাহুতে সুবিন্যস্ত ভিক্ষু কক্ষ রয়েছে। কক্ষগুলো একটি বিরাট ক্রুশ আকৃতির মন্দিরের চারপাশ ঘিরে অবস্থান করছে। এর উত্তরদিকের ঠিক মধ্যভাগে একটি প্রবেশদ্বার লক্ষ্য করা যায়।