উজিরপুর ঢিবি এর পরিচিতি
এটি ময়নামতি পাহাড়ের পশ্চিম পাড়ে এবং শালবন বিহার হতে ১ মাইল পশ্চিমে অবস্থিত। এটি গঠনে আয়তাকার। ঢিবির বিন্যাস, পৃষ্ঠদেশে প্রাপ্ত ইটের ভগ্নাংশ, মৃৎপাত্রের ভগ্নাংশ ও অন্যান্য উপকরণের ভিত্তিতে ধারণা করা যায় যে, উজিরপুর ঢিবি প্রত্নস্থানে স্থাপত্যিক কাঠামোর ধ্বংসাবশেষ রয়েছে।