ঐতিহাসিক স্থান / স্থাপনা

নওদা বুরুজ ঢিবি ও তৎসংলগ্ন নীচুঢিবি (ষাড় বুরুজ)

রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ

নওদা বুরুজ ঢিবি ও তৎসংলগ্ন নীচুঢিবি (ষাড় বুরুজ) এর পরিচিতি

চাঁপাইনবাবগঞ্জের ২৮ মাইল পশ্চিমে অবস্থিত বিখ্যাত বাণিজ্যকেন্দ্র রহনপুর। পাশ দিয়ে বয়ে গেছে ক্ষুদ্র অথচ খরস্রোতা নদী পুনর্ভবা। আর রহনপুরের রেল স্টেশনের ঠিক উত্তরে এক কি. মি. গেলেই বেশ উঁচু একটি ঢিবি নজরে পড়ে। সমতল ভূমি থেকে প্রায় ৭৪ ফুট উঁচু এবং ৩৫০ ফুট পরিধি এই বুরুজ। এটি একেবারে খাড়া নয় অনেকটা পিরামিডের মত। এই স্থানটি নওদা বুরুজ বা স্থানীয়ভাবে ষাড় বুরুজ নামে পরিচিত।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।