উছাই গ্রামের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ (মহীপাল) এর পরিচিতি
উছাই গ্রামে বিস্তৃত এলাকা জুড়ে প্রাচীন ধ্বংসাবশেষের অস্তিত্ব দেখা যায়। মহীপুর নাম এবং এখানে প্রাপ্ত বিভিন্ন প্রত্ননিদর্শন থেকে এ স্থানটি পাল নৃপতি প্রথম মহীপালের (৯৮৮-১০৩৮ খ্রি:) সাথে সম্পর্কিত বলে অনেকের ধারণা। এখানে ব্যবহৃত পাথরখন্ডগুলোর মধ্যে বেশির ভাগই গ্রানাইট পাথর। মহীপালের নামের সাথে জড়িত দু'টি দিঘির মধ্যবর্তী ধ্বংসস্তূপ নামে পরিচিত এ ঢিবিটির উচ্চতা প্রায় ৫ মিটার। সমগ্র ঢিবির উপরে বর্তমানে ইট, পাথর, ইটের টুকরো ও মৃৎপাত্রের ভগ্নাংশ দেখা যায়।