ঐতিহাসিক স্থান / স্থাপনা

কুতুব মসজিদ

অষ্টগ্রাম, কিশোরগঞ্জ

কুতুব মসজিদ এর পরিচিতি

এই মসজিদটি মোঘল আমলের ক্রান্তিকালীন সময়ের স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন। জনশ্রুতি রয়েছে, কুতুবশাহ নামক দরবেশ কুতুব মসজিদ নির্মাণ করেন। উত্তর দক্ষিণে লম্বা এ মসজিদের চার কোণে ৪টি অষ্টভূজাকার বুরুজ বা মিনার রয়েছে। মসজিদের পূর্ব দেয়ালে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে দু'টি করে অর্ধ-বৃত্তাকার খিলানে প্রবেশ পথ আছে। মসজিদের ভিতর পশ্চিম দেয়ালে আছে ৩টি মিহরাব। মিহরাবের তিন পাশে পোড়ামাটির ফলক চিত্র দ্বারা সুসজ্জিত রয়েছে। মসজিদের ছাদে রয়েছে ৫টি গম্বুজ। কেন্দ্রীয় গম্বুজটি অপেক্ষাকৃত বড়। কেন্দ্রীয় গম্বুজের চার কোণে বাকি ৪টি গম্বুজ রয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।