ঐতিহাসিক স্থান / স্থাপনা

উলুখ খানজাহান (র) কর্তৃক নির্মিত প্রাচীন রাস্তা

সুন্দরঘোনা, সুন্দরঘোনা বাজেয়াপ্তি ও মগরা

উলুখ খানজাহান (র) কর্তৃক নির্মিত প্রাচীন রাস্তা এর পরিচিতি

খানজাহানের নির্মিত প্রাচীন রাস্তা বাগেরহাট জেলার সদর উপজেলায় ষাটগম্বুজ মসজিদ থেকে আনুমানিক ৩০০ মিটার উত্তর দিকে অবস্থিত। বাংলাদেশের একমাত্র প্রাচীন সড়ক নিদর্শন হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তির তালিকাভূক্ত খানজাহান (র:) প্রাচীন রাস্তাটি প্রায় ০৭ মিটার প্রশস্ত। বাগেরহাট সদর উপজেলার তিনটি মৌজায় অবস্থিত এ প্রাচীন রাস্তাটির প্রায় ০১ কি.মি. পর্যন্ত টিকে আছে। সম্প্রতি দক্ষিণ এশিয়া পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাস্তাটির সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।