লেখক পরিচিতি

সৈয়দ নকিব মাহমুদ

সৈয়দ নকিব মাহমুদ
লেখক, গবেষক ও প্রকৌশলী

সৈয়দ নকিব মাহমুদ

শিক্ষাগতভাবে একজন প্রকৌশলী হলেও সৈয়দ নকিব মাহমুদের প্রকৃত পরিচয় একজন স্বাধীন গবেষক, ইতিহাস অনুসন্ধানী ও প্রকৃতিপ্রেমী হিসেবে। তাঁর আগ্রহের অন্যতম ক্ষেত্র হলো প্রচলিত ধারণার আড়ালে থাকা প্রকৃত ইতিহাস অনুসন্ধান ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তা তুলে ধরা। পাশাপাশি তিনি বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য, বিশেষ করে খেজুরের রস ও চিনি শিল্পের ইতিহাস নিয়ে গবেষণা করছেন। গত আট বছর ধরে তিনি দেশীয় খেজুরগাছের উচ্চফলনশীল জাত অনুসন্ধান, সংরক্ষণ ও বিস্তারে কাজ করছেন। তৈরি করেছেন হাজার হাজার চারা, যা পঞ্চগড় থেকে সন্দ্বীপ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়েছেন ও পরিকল্পিতভাবে রোপণ করেছেন। তাঁর লক্ষ্য—প্রকৃত ইতিহাসকে সামনে আনা, কৃষকের মুখে হাসি ফোটানো এবং বাংলার শতবর্ষের পুরোনো খেজুরভিত্তিক শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা।

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।