লেখক পরিচিতি

এহসানুল্লাহ জাহাঙ্গীর

এহসানুল্লাহ জাহাঙ্গীর
লেখক, সম্পাদক ও শিক্ষক

এহসানুল্লাহ জাহাঙ্গীর

এহসানুল্লাহ জাহাঙ্গীর—সালাফদের চিন্তা ও আদর্শকে গভীরভাবে লালনকারী একজন স্বপ্নচারী আলেম। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নিজ সরিষা গ্রামে তার জন্ম। পিতা আব্দুল মজিদ একজন গাঁয়ের কৃষক। তিনি পড়াশোনা করেছেন মাদরাসায়ে আবু হুরায়রা রা. মানিকগঞ্জ; জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড, (দাওরায়ে হাদিস); জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী, ঢাকায় (ইফতা)। এছাড়াও পড়াশোনা ও কর্মের সুবাদে বিভিন্ন সময় ছিলেন সিলেট, কিশোরগঞ্জ, গাজিপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে। খুব কাছ থেকে অনুভব করেছেন শীতলক্ষ্যা, পদ্মা, মেঘনা ও তিতাসের প্রাণচাঞ্চল্য। তবে এখন তিনি ইটপাথরের এই শহরে। ঘোলা জলের এই বুড়িগঙ্গার ঢাকায়। তারপরও সবুজ ছায়াপল্লব, জলধোয়া হাওয়া, ভেজা মাটির গন্ধ আঁশটে গন্ধ আর ভোরের শিশির তাকে স্পর্শ করে। মূলত প্রকৃতিকে নিবিড়ভাবে অনুভব করতে পারায় তার গদ্যে ফুটে ওঠে মাটি ও মানুষের প্রেম। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে বহুল পঠিত 'সন্ধ্যাফুল' উপন্যাস। ‘ফকির বিদ্রোহ ও মজনু শাহ’ তার গুরুত্বপূর্ণ গবেষণামূলক কাজ।

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।